২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রয়্যাল চ্যালেঞ্জারস ৭ উইকেটে জয়ী

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল)-এ শনিবারের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরু। মুম্বাই ইন্ডিয়ানসকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 06:51 PM

Updated : 24 Aug 2022, 07:42 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল)-এ শনিবারের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরু। মুম্বাই ইন্ডিয়ানসকে ৭ উইকেটে হারিয়েছে তারা। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দলীয় মাত্র ৬ রানে জয়সুরিয়াকে আউট করে শুরুতেই আঘাত হানেন ব্যাঙ্গালোরের ডেল স্টেইন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় মাত্র ৭৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে মুম্বাই। শেষ দিকে জহির খানের ৯ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রানের সম্মানজনক স্কোর করে মুম্বাই ইন্ডিয়ান্স। ডেল স্টেইন ও বিনয় কুমার ৩ টি করে উইকেট পেয়েছেন। ১৫২ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মুম্বাইয়ের বোলাদের উপর চড়াও হন জ্যাক ক্যালিস ও মনিশ পান্ডে। জ্যাক ক্যালিসের অপরাজিত ৬৬ এবং মনিশের ২৭ বলে ৪০ রানের চমৎকার দুটি ইনিংসের সুবাদে ১৯ ওভার ১ বলে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরু। জহির খান এবং হরভোজন সিং ১ টি করে উইকেট পান। ম্যাচ সেরা হয়েছেন জ্যাক ক্যালিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এইচএ/০০৪০ ঘ.