২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেইডেনের ব্যাটিং তান্ডবে জয় চেন্নাইয়ের

আইপিলের ১১তম ম্যাচে শুক্রবার চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে জয় তুলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 05:47 PM

Updated : 24 Aug 2022, 07:40 PM

ঢাকা, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিলের ১১তম ম্যাচে শুক্রবার চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে জয় তুলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে দিল্লি ডেয়ারডেভিলস ৬ উইকেটে করে ১৮৫। জবাবে পাঁচ বল হাতে রেখেই গন্তব্যে পৌঁছে চেন্নাই, ৫ উইকেটে। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের ব্যাটিং তান্ডবে দিশেহারা হয়ে পড়ে চেন্নাই বোলাররা। অন্যপ্রান্তে ডেভিড ওয়ার্নার তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। দলীয় ৩৫ রানে লক্ষ্মীপতি বালাজির বলে হেইডেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৬ রানে। দলের ১০২ রানে মুরালিধরনের ১১তম ওভারের দ্বিতীয় বলে রায়ানের হাতে ধরা পড়ে আউট হন তিলকারতে