২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্বে ফিরছেন স্মিথ

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়কত্বে ফিরছেন গ্রায়েম স্মিথ। আগামী মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্মিথকে নেতৃত্বে রেখেই ঘোষণা করা হয়েছে টেস্ট ও একদিনের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 03:30 PM

Updated : 24 Aug 2022, 07:38 PM

জোহানেসবার্গ, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়কত্বে ফিরছেন গ্রায়েম স্মিথ। আগামী মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্মিথকে নেতৃত্বে রেখেই ঘোষণা করা হয়েছে টেস্ট ও একদিনের দল। দলে জায়গা হয়নি উদ্বোধনী ব্যাটসম্যান হার্শেল গিবস ও পেসার অ্যালবি মর্কেলের। গত মাসে ভারতের বিপক্ষে একদিনের সিরিজে আঙুলের চোট পান স্মিথ। সফরে ২-১ ব্যবধানে সিরিজ হারে দক্ষিণ আফ্রিকা। আর দু'ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের সঙ্গে ১-১ ড্র করে প্রোটিয়াসরা। দলের নতুন কোচ কোরি ভ্যান জিল বলেন, "এই মুহূর্তে আমাদের লক্ষ্য বিশ্বকাপ টি-টোয়েন্টি (এপ্রিল-মে) এবং পরবর্তী বিশ্বকাপের জন্য দুর্দান্ত দল গঠন এবং মাঠের সাফল্য ধরে রাখা।" সফরে দক্ষিণ আফ্রিকা তিন টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। টেস্ট দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), জ্যাকস ক্যালিস, হাশিম আমলা, জন বোথা, মার্ক বাউচার, জোহান বোথা, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, পল হ্যারিস, রায়ান ম্যাকলারেন, মর্নে মর্কেল, ওয়েইন পার্নেল, আলভিরো পিটারসেন, অ্যাশওয়েল প্রিন্স, ডেইল স্টেইন ও লনওয়াবে সতসোবে। একদিনের দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), জ্যাকস ক্যালিস, হাশিম আমলা, লানজাইল বসম্যান, জোহান বোথা, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, কার্ল ল্যাঙ্গেভেল্ট, রায়ান ম্যাকলারেন, মর্নে মর্কেল, ওয়েইন পার্নেল, আলভিরো পিটারসেন, ডেইল স্টেইন, লনওয়াবো সতসোবে, রোয়েলফ ভ্যান ডার মারউই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/২১১০ ঘ.