২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে নিষিদ্ধ ইউসুফ, ইউনিস

পাকিস্তান দলে নিষিদ্ধ করা হয়েছে মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খানকে। জরিমানাসহ শোয়েব মালিক ও রানা নাভিদ উল হাসানকে নিষিদ্ধ করা হয়েছে এক বছরের জন্য। এছাড়া জরিমানা করা হয়েছে আরো তিন ক্রিকেটারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 09:37 AM

Updated : 24 Aug 2022, 07:26 PM

লাহোর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত কয়েক বছরে মূল দলের ক্রিকেটারদের বিরুদ্ধে এত কঠোর ব্যবস্থা নেয়নি। সব ধরনের ক্রিকেটে পাকিস্তান দলে নিষিদ্ধ করা হয়েছে সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খানকে। জরিমানাসহ শোয়েব মালিক ও রানা নাভিদ উল হাসানকে নিষিদ্ধ করা হয়েছে এক বছরের জন্য। খারাপ আচরণের জন্য শহিদ আফ্রিদি ছাড়াও দুই ভাই কামরান ও উমর আকমলের জরিমানা করা হয়েছে ২০ থেকে ৩০ লাখ রুপী। এছাড়া ছয় মাস পর্যবেক্ষণেও রাখা হবে তাদের। স