২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে রোববার থেকে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 03:15 PM

Updated : 24 Aug 2022, 07:19 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে রোববার থেকে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১০৪ রানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৬ রান করে। জবাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে করে ১১২ রান। দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয় দুই গ্র"পে ভাগ হয়ে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এস/সিজি/২১০৭ ঘ.