২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে রাজশাহী ও চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে খুলনা বিভাগকে হারিয়ে ফাইনালে উঠলো চট্টগ্রাম বিভাগ। বুধবার চারদিনের ম্যাচের শেষদিনে চট্টগ্রাম ৩ উইকেটে হারায় খুলনাকে। অপর ম্যাচে সাব্বির রহমানের শতকে ঢাকার বিপক্ষে হার এড়ায় রাজশাহী বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 04:26 PM

Updated : 24 Aug 2022, 07:13 PM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে খুলনা বিভাগকে হারিয়ে ফাইনালে উঠলো চট্টগ্রাম বিভাগ। বুধবার চারদিনের ম্যাচের শেষদিনে চট্টগ্রাম ৩ উইকেটে হারায় খুলনাকে। অপর ম্যাচে সাব্বির রহমানের শতকে ঢাকার বিপক্ষে হার এড়ায় রাজশাহী বিভাগ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য চট্টগ্রাম বিভাগের লক্ষ্য দাঁড়ায় ২০২ রান। তৃতীয় দিনে ২ উইকেটে ৬৩ রান করে জয়ের সুবাস পায় চট্টগ্রাম। ফয়সাল হোসেনের অপরাজিত ৬৮ রানের সুবাদে ৭ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম। ডলার মাহমুদ ৫৭ রানে পাঁচ উইকেট নিয়েও দলের হার এড়াতে পারেননি। এদিকে শেষ দিকের ব্যাটসম্যানদের অসাধারণ ব্যাটিংয়ে ঢাকা বিভাগের বিপক্ষে পরাজয় এড়িয়েছে রাজশাহী বিভাগ। ফলোঅন করা রাজশাহী অষ্টম উইকেটে সাব্বিরের অপরাজিত ১০০ ও নবম ব্যাটসম্যান শাহজাদার অপরাজিত ৪৬ রানে ৭ উইকেটে ৪০৪ রান করে ইনিংস ঘোষণা করে। এছাড়া জহুরুল ইসলাম ৭৩, ফরহাদ রেজা ৬৬ ও খালেদ মাসুদ ৫৭ রান করেন। এতে ২৪৬ রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঢাকা বিভাগ রাজশাহীর বোলারদের প্রবল প্রতিরোধে পড়ে উল্টো হারতে বসেছিল। কিন্তু শুভাগত চৌধুরির অপরাজিত ৭৪ রানে আট উইকেটে ১৫১ রানে চতুর্থ দিন শেষ করে বিপর্যয় এড়ায়। সানজামুল ইসলাম ১৯ রানে তিন উইকেট নিয়ে ঢাকা বিভাগের ব্যাটিংয়ে ধ্বস নামান। এছাড়া শাহজাদা ও দেলোয়ার নেন দুটি করে উইকেট। ফলে দুই পর্বের আট ম্যাচ খেলা শেষে সর্বোচ্চ ৮৯ পয়েন্ট নিয়ে রাজশাহী বিভাগ এবং ৮৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম ফাইনালে পৌঁছে যায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উভয় দলের পাঁচদিনের ফাইনালটি হবে আগামী ৬ মার্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/