২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরুলের পর মুশফিকের অর্ধ-শতক

ইংল্যান্ডের আটোসাটো বোলিংয়ের মুখে রানের গতি বাড়াতে পারছে না বাংলাদেশ ৪০ ওভারে বাংলাদেশ রান করেছে ১৮৭, ৪ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 08:54 AM

Updated : 24 Aug 2022, 07:12 PM

ঢাকা, মাচ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের আটোসাটো বোলিংয়ের মুখে রানের গতি বাড়াতে পারছে না বাংলাদেশ ৪০ ওভারে বাংলাদেশ রান করেছে ১৮৭, ৪ উইকেটে। যদিও উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের পর অর্ধ-শতক হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। মুশফিক ব্যাট করেছেন ৬০ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন ২। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে মঙ্গলবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। সাবধানতার সঙ্গে ইনিংসের সূচনা করেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তবে ধীরে ধীরে রানের গতি বাড়াতে গিয়ে মিড-উইকেটে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম, দলীয় ৪৬ রানের মাথায়। স্টুয়ার্ট ব্রডের বলে অ্যালিস্টার কুকের হাতে ধরা পড়ার আগে করেন ৩০ রান। তার ২৫ বলের ইনিংসে চার রয়েছে চারটি। দলের সঙ্গে আরো ১০ রান যোগ হওয়ার পর দলকে খাদে ফেলে বিদায় নেন ওয়ান-ডাউন ব্যাটসম্যান আফতাব আহমেদ (৪)। ৫৬ রানের মাথায় টিম ব্রেসন্যানের বলে সরাসরি বোল্ড হন তিনি। গুড-লেঙথ বলটিকে উইকেট থেকে বেরিয়ে গিয়ে হাঁকালেন মিড উইকেটের দিকে। ব্যাটকে ফাঁকি দিয়ে বলটি তার উইকেট ভেঙ্গে দেয়। নিঃসন্দেহে এটি ছিল একটি হাস্যকর শট। গ্রায়েম সোয়ানের বলে পল কলিংউডের হাতে ধরা পড়ার আগে ইমরুল ১১৩ বলে করেন ৬৩। তখন দলের রান ছিল ১৪৬। তিনি তার একদিনের ক্রিকেট জীবনে দ্বিতীয় অর্ধ-শতকে পৌঁছান ৯৪ বলে, চারটি চারের সাহায্যে। ১৬৬ রানের মাথায় গ্রায়েম সোয়ানের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে অধিনায়ক সাকিব আল হাসান করেন ১৪। তিন ম্যাচের একদিনের সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৬৩৭ ঘ.