২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চ্যাম্পিয়ন্স লিগে পাকিস্তানের কোনো দল খেলবে না'

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের কোনো দলের না নেয়ার কথা ভুলে যাননি পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট। সে কথা মনে করিয়ে দিয়ে বললেন, এ বছর টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে পাকিস্তানের কোনো দল খেলবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 01:01 PM

Updated : 24 Aug 2022, 07:06 PM

লাহোর, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের কোনো দলের না নেয়ার কথা ভুলে যাননি পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট। সে কথা মনে করিয়ে দিয়ে বললেন, এ বছর টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে পাকিস্তানের কোনো দল খেলবে না। "এ বছর চ্যাম্পিয়ন্স লিগে পাকিস্তানের কোনো দলের খেলার সম্ভাবনা নেই, এই বিষয়টি নিয়ে আমি এরই মধ্যে ললিত মোদির সঙ্গে কথা বলেছি, "বার্তা সংস্থা পিটিআইকে বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান ইজাজ বাট, "(আইপিএল-এর নিলামে) পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে চ্যাম্পিয়ন্স লিগে আমাদের কোনো খেলোয়াড় কিংবা দলের অংশ নেয়ার সম্ভাবনা আমি দেখছি না।" ক্রিকেট খেলুড়ে দেশের ২০ ওভারের খেলায় সবচেয়ে ভালো দলগুলোকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করা হয়ে থাকে। প্রথম টুর্নামেন্টটি হয় গত বছর, ভারতে। টুর্নামেন্টে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হলেও মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার কারণে উদ্ভুত রাজনৈতিক উত্তেজনার করণে তাদের বাদ দেয়া হয়। তবে ২০১০ সালের টুর্নামেন্ট কোথায় হবে, তা এখনো ঘোষণা করা হয়নি। পাকিস্তানকে বাদ দেয়া ও আইপিএল-এর ঘটনার পরও লোলিত মোদি আস্থা প্রকাশ করেন যে ভবিষ্যতে পাকিস্তান লিগে অংশ নেবে। কিন্তু বাট বলছেন, "ভবিষ্যতে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়ার ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, রয়েছি সিদ্ধান্তহীনতায়। তবে অন্তত এ বছর এ দু'টি প্রতিযোগিতার কোনোটিতেই আমরা অংশ নেবো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১৬ ঘ.