২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে দায়িত্ব পাচ্ছেন না হীরা

নতুন করে আর দায়িত্ব দেয়া হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার শফিকুল হক হীরাকে। তবে বোলিং কোচ চম্পকা রামানায়েকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পরিষদের সভায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 04:30 PM

Updated : 24 Aug 2022, 07:00 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন করে আর দায়িত্ব দেয়া হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার শফিকুল হক হীরাকে। তবে বোলিং কোচ চম্পকা রামানায়েকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পরিষদের সভায়। বোর্ড কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত সভায় শফিকুল হক হীরার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া জাতীয় দলের প্রধান কোচ জেমি সিডন্সের সঙ্গে আলোচনা করে রামানায়েকের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সিডন্স বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। ম্যানেজার হীরা ও রামানায়েকের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। জিপি-বিসিবি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ রুয়ান কালপাগের সঙ্গেও চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার বদলে জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ মো. সালাউদ্দিনকে ক্রিকেট অ্যাকাডেমির কোচের দায়িত্ব দিচ্ছে বিসিবি। এছাড়া এসএ গেমসে সোনা জয়ী ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড় ও কর্মকর্তাকে ৫০ হাজার টাকা করে দেয়ার পাশাপাশি জাতীয় দলের জন্য ক্রীড়া বিষয়ক একজন মনোচিকিৎসক নিয়োগেরও সিদ্ধান্ত নেয়া হয়। পরিচালনা পরিষদের বৈঠকে জাতীয় দলের সাবেক টেস্ট খেলোয়াড় মুশফিকুর রহমান বাবুর চিকিৎসার জন্য তাকে এক লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সা