২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বিপক্ষে চট্টগ্রামের বড় সংগ্রহ

ইবিএল জাতীয় ক্রিকেট লিগের শীর্ষ চারের দ্বিতীয় রাউন্ডের খেলায় সোমবার প্রথমদিনে ঢাকার বিপক্ষে ৮ উইকেটে ২৯৪ রান করেছে চট্টগ্রাম বিভাগ। অন্য ম্যাচে খুলনার বিপক্ষে নাসির হোসেনের শতকের সুবাদে ৯ উইকেটে ২৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে রাজশাহী বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 02:55 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইবিএল জাতীয় ক্রিকেট লিগের শীর্ষ চারের দ্বিতীয় রাউন্ডের খেলায় সোমবার প্রথমদিনে ঢাকার বিপক্ষে ৮ উইকেটে ২৯৪ রান করেছে চট্টগ্রাম বিভাগ। অন্য ম্যাচে খুলনার বিপক্ষে নাসির হোসেনের শতকের সুবাদে ৯ উইকেটে ২৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে রাজশাহী বিভাগ। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে গাজী সালাউদ্দিনের ৭২, আব্দুল্লাহ আল মামুনের ৪৩ ও দুই অপরাজিত ব্যাটসম্যান আরমান হোসেনের ৬৭ ও কাজী কামরুলের ৪১ রানের ওপর ভর করে দিন শেষে চট্টগ্রাম করে ২৯৪। ঢাকার পক্ষে তালহা জোবায়ের, মোশারফ হোসেন রুবেল ও মোহাম্মদ শরিফ ২টি করে উইকেট নেন। বিকেএসপি মাঠে দারুণ এক ইনিংস খেলেছেন রাজশাহীর নাসির হোসেন। ডলার মাহমুদের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে করেন ১২২ রান। খুলনার পেসার রবিউল ইসলাম ও সৈয়দ রাসেলের বোলিংয়ের মুখে অন্য ব্যাটসম্যানরা যখন যাওয়া-আসা করছিলেন, তখন রাজশাহীর ভারসা হয়ে উইকেট আগলে রাখেন নাসির হোসেন। তার বিদায়ের সঙ্গে সঙ্গে (৮০.১ ওভারে) ৯ উইকেটে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক খালেদ মাসুদ। জবাবে প্রথমদিন শেষে বিনা উইকেটে ১১ রান করেছে খুলনা বিভাগ। অমিত মজুমদার ৮ ও তাপস ঘোষ ৪ রানে অপরাজিত রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৪৩ ঘ.