২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার বিশাল জয়

ইবিএল জাতীয় ক্রিকেট লিগের শীর্ষ চারের প্রথম রাউন্ডের খেলায় ঢাকা বিভাগকে ২২৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে খুলনা বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 02:04 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইবিএল জাতীয় ক্রিকেট লিগের শীর্ষ চারের প্রথম রাউন্ডের খেলায় ঢাকা বিভাগকে ২২৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে খুলনা বিভাগ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে জয়ের জন্য ঢাকা বিভাগকে ৪৫৯ রানের লক্ষ্য বেঁধে দেয় খুলনা বিভাগ। আগের দিনের ৪ উইকেটে ১৪১ রান নিয়ে বৃহস্পতিবার ব্যাট করতে নামে ঢাকা। কিন্তু খুলনার দুই পেসার রবিউল ইসলাম ও ডলার মাহমুদ ধসিয়ে দেন ঢাকার ইনিংস। চতুর্থদিন ৮৮ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে বসে ঢাকা। ফলে ইনিংস গুটিয়ে যায় ২২৯ রানে। মার্শাল আয়ুব ৫৭ ও সুভগত চৌধুরী ৬৭ রান করেন। খুলনার মিডিয়াম পেসার রবিউল ইসলাম ৫ ও ডলার মাহমুদ ৩টি উইকেট নেন। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রবিউল। প্রথম ইনিংসে ২৪৪ ও দ্বিতীয় ইনিংসে ৩২৫ করে খুলনা বিভাগ। ঢাকা প্রথম ইনিংসে করেছিল ১১১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯৫২ ঘ.