২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী শুভর স্পিনে কুপোকাত চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের শীর্ষ চারের খেলায় সোমবার প্রথম রাউন্ডে ঢাকার বিপক্ষে ২৪৪ রানে প্রথম ইনিংস গুটিয়ে গেছে খুলনা বিভাগের। প্রথমদিন শেষে বিনা উইকেটে ৯ রান করে ঢাকা। অন্য খেলায় রাজশাহীর বোলিং তোপে ১৯৮ রান তুলতেই সব উইকেট হারিয়েছে খুলনা বিভাগ। জবাবে ৩ উইকেটে ১২৫ রান করেছে রাজশাহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 02:40 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের শীর্ষ চারের খেলায় সোমবার প্রথম রাউন্ডে ঢাকার বিপক্ষে ২৪৪ রানে প্রথম ইনিংস গুটিয়ে গেছে খুলনা বিভাগের। প্রথমদিন শেষে বিনা উইকেটে ৯ রান করে ঢাকা। অন্য খেলায় রাজশাহীর বোলিং তোপে ১৯৮ রান তুলতেই সব উইকেট হারিয়েছে খুলনা বিভাগ। জবাবে ৩ উইকেটে ১২৫ রান করেছে রাজশাহী। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে সগির হোসেনের ৭৭, তাপস ঘোষের ৫৮, তুষার ইমরানের ৩০ ও রেজওয়ান কবিরের ২৯ রানের সুবাদে অল-আউট হওয়ার আগে ২৪৪ রান সংগ্রহ করে খুলনা বিভাগ। ঢাকার পক্ষে মাহবুবুল আলম ৪টি ও রনি তালুকদার ৩টি উইকেট নেন। জবাবে ঢাকার দুই অপরাজিত ব্যাটসম্যান নাদিমউদ্দিন মিন্টু ২ ও নাইট-ওয়াচম্যান রনি তালুকদার ৭ রান করেছেন। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহীর সোহরাওয়ার্দী শুভর ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি চট্টগ্রাম বিভাগ। নাফিস ইকবালের ৪৪, গাজী সালাউদ্দিনের ৪৩ ও রেজাউল করিমের ৩৭ রানের ওপর ভর করে দিনশেষে ১৯৮ রান করে চট্টগ্রাম। জবাব দিতে নেমে ৪২ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ। তবে দুই অপরাজিত ব্যাটসম্যান ফরহাদ হোসেন ৩০ ও আনিসুর রহমান ৫৮ রান করলে প্রথমদিন শেষে ১২৫ রান নিয়ে স্বস্তিতে আছে রাজশাহী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৩৬ ঘ.