২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিন শেষে ভারত শিবিরে স্বস্তি

কলকাতায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৬৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 04:19 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৬৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। পিটারসেন ও আমলার সেঞ্চুরি সত্ত্বেও সফরকারীদের ইনিংস বেশি দূর এগোতে দেননি জহির খান ও হরভজন সিং। আলোর অভাবে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে সফরকারী দল। শেষ উইকেট জুটিতে ওয়েইন পারনেল (২ রান) এর সঙ্গে ব্যাট করছিলেন মর্নে মর্কেল (৩)। টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থান ধরে রাখার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেন গার্ডেনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়াসরা। মাত্র ৯ রানেই অধিনায়ক গ্রায়েম স্মিথকে হারালেও পিটারসেন তার অভিষেক ম্যাচে দারুণ ব্যাটিং করছিলেন। তাকে সঙ্গ দিচ্ছিলেন অভিজ্ঞ হাশিম আমলা। দ্বিতীয় জুটিতে তাদের ব্যাট থেকে আসে ২০৯ রান। অভিষেকেই সেঞ্চুরির স্বাদ নেন পিটারসেন (১০০ রান)। আমলার ব্যাট থেকে আসে ১১৪ রান। পিটারসেন ও আমলাকে ফিরিয়ে দিয়ে ভারত শিবিরে স্বস্তি এনে দেন পেসার জহির খান। তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিলো ৩ উইকেটে ২২৯ রান। চতুর্থ জুটিতে আরো ২২ রান যোগ হতেই জ্যাক ক্যালিসকে সাজঘরে ফেরান স্পিনার হরভজন। এরপরই প্রোটিয়াসদের বিপর্যয় শুরু হয়। হরভজনের ঘূর্ণি আর জহির খানের সুইং বলে ১১ রানের মধ্যে ৫ ব্যাটসম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা। ৭৭ রানে ৩ উইকেট নিয়েছেন জহির খান। হরভাজন সিং ৬০ রান দিয়ে ঝুলিতে পুরেছেন ৩ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/এসএ/২২০১ঘ.