২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছে বাহরাইন ক্রিকেট দল

একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে বাহরাইন ক্রিকেট দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 01:07 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে বাহরাইন ক্রিকেট দল। আগামী ১৬ ফেব্র"য়ারি ঢাকা এসে পৌঁছাবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, 'ন্যাশনাল একাডেমি ইনভাইটেশনাল ইলেভেন'র বিপক্ষে একটি একদিনের ম্যাচ খেলবে বাহরাইন। ১৭ ফেব্র"য়ারি খেলা হবে বিকেএসপি'তে। জিপি-বিসিবি একাডেমি দলের ক্রিকেটাররা জাতীয় লিগের খেলা নিয়ে ব্যস্ত থাকায় অন্য ক্রিকেটারদের মধ্য থেকে বাছাই করে গড়া হবে 'ন্যাশনাল একাডেমি ইনভাইটেশনাল ইলেভেন' দল। গেম ডেভেলপমেন্টের ভারপ্রাপ্ত জাতীয় উপ-ব্যবস্থাপক নাজমুল আবেদীন ফাহিম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এশিয়ান ক্রিকেট কাউন্সিলের 'ক্রিকেট উন্নয়নশীল' দেশের টুর্নামেন্টে অংশ নিতে নেপালে যাওয়ার আগে বাংলাদেশে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নিচ্ছে বাহরাইন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/জিএনএ/১৮৫৬ঘ.