২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা টেস্ট খেলবেন লক্ষ্মণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও চুড়ান্ত টেস্টে মাঠে দেখা যাবে ভারতের অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণকে। এরই মধ্যে তাকে পুরোপুরি সুস্থও ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 11:23 AM

Updated : 24 Aug 2022, 06:46 PM

কলকাতা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও চুড়ান্ত টেস্টে মাঠে দেখা যাবে ভারতের অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণকে। এরই মধ্যে তাকে পুরোপুরি সুস্থও ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচক ক্রিস শ্রীকান্ত বৃহস্পতিবার সিএনএন-আইবিএন নিউজ চ্যানেলকে বলেন, "কলকাতা টেস্টে খেলবেন শ্রীকান্ত। সে এখন পুরোপুরি সুস্থ।" ] বাংলাদেশ সফরে আঙ্গুলে চোট পাওয়ায় নাগপুরে প্রথম টেস্টে লক্ষ্মণকে দর্শক হয়েই বসে থাকতে হয়েছিল। টেস্টে ভারতকে হার মানতে হয় এক ইনিংস ও ছয় রানে। প্রায় দু'বছরের মধ্যে দেশের মাটিতে এটিই ভারতের প্রথম হার। সেই সঙ্গে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডেও বিরতি পড়ে। লক্ষ্মণ ফেরায় ভারতের অনভিজ্ঞ মিডল-অর্ডার কিছুটা শক্তিশালী হয়ে উঠবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আহত হয়ে মাঠের বাইরে রয়েছেন রাহুল দ্রাবিড় ও যুবরাজ সিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১৭ ঘ.