২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হতে যাচ্ছে এক নম্বর স্থানের জন্য লড়াই

আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের লড়াই শুরু হতে যাচ্ছে শনিবার, নাগপুরে। ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। ঠিক পাঁচ পয়েন্ট পিছিয়ে থেকে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গ্রায়েম স্মিথের দক্ষিণ আফ্রিকা। এই এক নম্বর স্থানের জন্য ভারতকে নয়, জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে। সিরিজ অমীমাংসিত থাকলে এক নম্বরেই থেকে যাবে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 11:44 AM

Updated : 24 Aug 2022, 06:37 PM

নাগপুর, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের লড়াই শুরু হতে যাচ্ছে শনিবার, নাগপুরে। ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। ঠিক পাঁচ পয়েন্ট পিছিয়ে থেকে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গ্রায়েম স্মিথের দক্ষিণ আফ্রিকা। এই এক নম্বর স্থানের জন্য ভারতকে নয়, জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে। সিরিজ অমীমাংসিত থাকলে এক নম্বরেই থেকে যাবে ভারত। পাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ১,৭৫০০০ ডলারের আর্থিক পুরস্কারও। হারলে শীর্ষ স্থানও হারাবে, টাকাও পাবে কম। গত বছরের শেষ লগ্ন পর্যন্ত দক্ষিণ আফ্রিকাই ছিল এক নম্বরে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ম্যাচে টেস্ট সিরিজ জিতে ৬ ডিসেম্বর স্মিথের দলকে টপকে যায় মহেন্দ্র সিং ধোনির দল। ১-০ ম্যাচে টেস্ট জিতলে ভারতের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১২৭-এ। আর দক্ষিণ আফ্রিকার পয়েন্ট নেমে যাবে ১১৮ তে। ২-০ ম্যাচে হারলে স্মিথের দলের পয়েন্ট কমবে আরো দুই। সেক্ষেত্রে আইসিসির কাছ থেকে তারা পাবে ৭৫,০০০ ডলার। এক নম্বর জায়গাটি দখল করতে বদ্ধপরিকর দক্ষিণ আফ্রিকা। সে কথা বুঝিয়ে দিতেও কসুর করছেন না দলের কেউই। গত গ্রীষ্মে ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতে শীর্ষ স্থান দখল করে স্মিথের দল। জায়গাটি ফিরে পাওয়ার জন্য কমপক্ষে ১-০ ম্যাচে জিততে দক্ষিণ আফ্রিকাকে। এতে তাদের পয়েন্ট দাঁড়াবে ১২৩। এক পয়েন্ট পিছিয়ে যাবে ভারত, পয়েন্ট দাঁড়াবে ১২২। আর দু'টি টেস্টই জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১২৫। আর ১২০ পয়েন্টে নেমে যাবে ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক অতীত মোটেও ভালো নয়। আটটি টেস্টের মধ্যে জিতেছে মাত্র দু'টি। এছাড়া দেশের মাটিতে সিরিজও জিততে পারেনি ইংল্যান্ডের বিপক্ষে। এক নম্বর হওয়ার এই দলীয় লড়াইয়ের মধ্যে আরেকটি লড়াই হতে যাচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্মিথ লড়বেন ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীরের সঙ্গে, এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হওয়ার জন্য। বর্তমানে গম্ভীরই আছেন শীর্ষে। ৩৯ পয়েন্ট পিছিয়ে আছেন স্মিথ। কিন্তু রান না পেলে গৌতমকে তার জায়গা হারাতে হতে পারে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৪ ফেব্র"য়ারি কলকতায়। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। যদিও কিছুদিনের মধ্যে তারা নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। কিন্তু ১ এপ্রিলের মধ্যে এক নম্বরে ওঠার কোনো সম্ভাবনাই নেই অসিদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১৮ ঘ.