২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে পাকিস্তানের টানা দ্বিতীয় জয়

এসএ গেমস ক্রিকেটে বুধবার নেপালকে ৯১ রানে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতে নিল পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 02:27 PM

Updated : 24 Aug 2022, 06:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস ক্রিকেটে বুধবার নেপালকে ৯১ রানে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতে নিল পাকিস্তান। আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ১৭৩ রান করে। জেতার লক্ষ্য তাড়া করতে নেমে নেপালের ইনিংস থেমে যায় ৮২ রানে, উইকেট হারায় ৮টি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান ব্যাট করতে নামে। উদ্বোধনী জুটিতে অধিনায়ক উমর আমিন ও আলি ওয়াকাস ৭৫ রান করেন মাত্র ৭.৫ ওভারে। শেষ পর্যন্ত পাকিস্তান জেতার জন্য ১৭৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় নেপালকে। উমর আমিন ৫৩ ও আলি আসাদ ৪৫ রান করেন। একটি করে উইকেট নেন ভুবন কার্কি ও জ্ঞ্যান্দ্র মালা। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে নেপাল শুরুতেই হোঁচট খায়। ৬৪ রানের মধ্যে আট উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে নেপাল। এরপর আর পথে ফেরা আর হয়নি। নায়ার আব্বাস ও কামরান হোসেন দু'টি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০১৭ ঘ.