২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্স্টেনের চুক্তির মেয়াদ বাড়ছে

ভারতের ক্রিকেট দলের কোচ গ্যারি কার্স্টেনের চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। আগামী মাসে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 12:16 PM

Updated : 24 Aug 2022, 06:34 PM

নয়া দিল্লি, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের ক্রিকেট দলের কোচ গ্যারি কার্স্টেনের চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। আগামী মাসে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরই মধ্যে গুঞ্জন রটেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্স্টেন। অবশ্য এই দৌড়ে আরো কয়েকজন রয়েছেন। তবে তাদের সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। কিন্তু কার্স্টেন বলেন, তার দেশের ক্রিকেট বোর্ড তার দিকে হাত বাড়ায়নি। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি শশাঙ্ক মনোহর ডিএনএ-কে বলেন, "তাদের ক্রিকেট দলের সঙ্গে কার্স্টেন কাজ করে যাবেন। আমরা তার চুক্তির নবায়ন করবো।" কিন্তু কার্স্টেন পত্রিকাটিকে বলেন, "ক্রিকেট সাউথ আফ্রিকা তার সঙ্গে যোগাযোগ করেনি।" কার্স্টেনের কোচিংয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে ভারত। জিতেছে গত সাতটি একদিনের সিরিজের ছয়টিতেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১৫ ঘ.