ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমস ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৮ রানে হেরে গেছে বাংলাদেশ।
নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান করে শ্রীলঙ্কা, ৬ উইকেটে। ১৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করে শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ও মুনাবীরা চমৎকার সূচনা করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন চান্দিমাল। দুই উইকেট নেন শুভাশীয় রায়।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত পথে ফেরা আর হয়ে ওঠেনি। হার মানতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২১৬ ঘ.
bdnews24