২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগপত্র জমা দিলেন ইকবাল কাশিম

অস্ট্রেলিয়ায় টেস্ট ও একদিনের সিরিজে হোয়াইট-ওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক ইকবাল কাশিম পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 03:26 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

লাহোর, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ায় টেস্ট ও একদিনের সিরিজে হোয়াইট-ওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক ইকবাল কাশিম পদত্যাগপত্র জমা দিয়েছেন। কাশিম ক্রিকইনফোকে বলেন, "আমরাই এই দলটি গঠন করেছি। সম্ভবত এটিই দেশের সেরা দল। কিন্তু অস্ট্রেলিয়ায় তারা অবিশ্বাস্য রকমের খারাপ খেলেছে।" ক্রিকেটারদের খারাপ খেলার মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, "আমার সামনে কেবল দু'টি বিকল্প রয়েছে। প্রথমত, এই দলের প্রতি বিশ্বাস রাখার পাশাপাশি খেলোয়াড়দের খেলার মূল্যায়ন ও বিশ্লেষণ করা। আর দ্বিতীয়ত, পদত্যাগ করা।" পার্থে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের শেষ খেলায় পাকিস্তানের দুই উইকেটে হারের কয়েক মিনিটের মধ্যে কাশিম পদত্যাগপত্র জমা দেন। তিনি আবারও বলেন, পাকিস্তানের একদিনের দল ঢেলে সাজানো দরকার। আব্দুল কাদির পদত্যাগ করার পর গত বছর জুলাইয়ে কাশিম এই দায়িত্ব নেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে বাইরে থেকে চাপ দেয়া হচ্ছে, এই অভিযোগ তুলে কাদির পদত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১১২ ঘ.