২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে সাকিবই অধিনায়ক

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। এর আগে ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়। দলের সদস্যরা হলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুল্লাহ, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ, শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিন, শামসুর রহমান, জহিরুল ইসলাম, সগীর হোসেন, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, ডলার মাহমুদ, মিঠুন আলী, নাসির হোসেন, শুভাগত চৌধুরী, সাব্বির রহমান ও এনামুল হক জুনিয়র। চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ১৯ জানুয়ারির মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৩৫ ঘ.