২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে আবাহনী , হেরেছে মোহামেডান ও বিমান

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বৃহস্পতিবার শাহরিয়ার নাফিসের শতকের সুবাদে গাজী ট্যাংক ৭ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। আবাহনী ৩৫ রানে জিতেছে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে। বিমান ৪ উইকেটে হার মেনেছে ওলডিওএইচএসের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 03:38 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বৃহস্পতিবার শাহরিয়ার নাফিসের শতকের সুবাদে গাজী ট্যাংক ৭ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। আবাহনী ৩৫ রানে জিতেছে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে। বিমান ৪ উইকেটে হার মেনেছে ওলডিওএইচএসের কাছে। বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে টস জিতে মোহামেডানকে ব্যাট করতে পাঠায় গাজী ট্যাংক। শামসুর রহমান শুভ ও নাজিমুদ্দিনের শতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৯ রান করে মোহামেডান। নাজিমুদ্দিন ১১৫ বলে ১১৫ ও শুভ অপরাজিত ১০৮ রান করেন। গাজী ট্যাংকের অলক কাপালি, নাছির হোসেন, ভুবনেশ্বর ও সৈয়দ রাসেল ১টি করে উইকেট নেন। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মেরে খেলতে থাকেন গাজী ট্যাংকের ব্যাটসম্যানরা। ফলে ৮ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ৩৪০ রানে পৌঁছে যায় তারা। শাহরিয়ার নাফিস অপরাজিত ১১৪ ও অলক কাপালী ৩৫ বলে অপরাজিত ৬৩ রান করেন। এছাড়া শ্রীরাম ৭৩ রান করেন। সাকিব আল হাসান ২টি ও এনামুল হক জুনিয়র ১টি উইকেট নেন। এদিকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৪ রান করে আবাহনী। মিথুন মাহফুজ ৮৯ ও মাহমুদুল্লাহ ৬৬ রান করেন। জবাবে ২৩৯ রানে গুটিয়ে যায় সিসিএস। শাহবাজ সর্বোচ্চ ৭২ রান করেন। দিনের অন্য খেলায় রাজশাহীতে আগে ব্যাট করে ১৮২ রানে গুটিয়ে যায় বিমান। নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি। খেলেছে ৪৯ ওভার ৩ বল। রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জয়ের লক্ষ্য ১৮৩ টপকে যায় ওল্ডডিওএইচএস। দলীয় সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত ছিলেন মেহেরাব হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২১১৬ ঘ.