ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে খেলবেন না বিরেন্দর শেবাগ। কাঁধে সমস্যার কারণে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। তার জয়গায় দলে ডাক পেয়েছেন রোহিত শর্মা।
এছাড়াও ১৭ সদস্যের দলে ডাক পেয়েছেন মুরালি বিজয়।
একদিনের সিরিজ খেলবেন শচীন টেন্ডুলকার ও গৌতম গম্ভীর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ একদিনের সিরিজ শুরু হবে ১২ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১০ ঘ.
bdnews24