ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টোয়েন্টি-টোয়েন্টি খেলায় পাকিস্তান ১০৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। যদিও প্রথম দু'টি খেলায় জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় নিউজিল্যান্ড।
বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান করে পাকিস্তান। জবাবে মাত্র ৮০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। খেলেছে ১৫ ওভার ৫ বল।
ম্যাচ সেরা পাকিস্তানের আব্দুল রাজ্জাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৪৯ ঘ.
bdnews24