গাইবান্ধা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স (অনূর্ধ্ব-১৬) রংপুর বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় বুধবার রংপুর জেলা ৯ উইকেটে হারিয়েছে কুড়িগ্রাম জেলাকে।
গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩৯ ওভার ৪ বলে ৮৫ রানে গুটিয়ে যায় কুড়িগ্রাম।
রান তাড়া করতে নেমে ১৭ ওভার ১ বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ৮৬ রানে পৌঁছে যায় রংপুর।
কুড়িগ্রাম বৃহস্পতিবার খেলবে নীলফামারীর সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনএনএল/টিআর/২০৫৯ ঘ.
bdnews24