২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ান হ্যারিস আহত

মেলবোর্ন টেস্টে মঙ্গলবার গোড়ালিতে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রায়ান হ্যারিস। চিড় ধরেছে তার বাম পায়ের গোড়ালির হাড়ে। ফলে অস্ত্রোপচার করতে হতে পারে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 04:02 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেলবোর্ন টেস্টে মঙ্গলবার গোড়ালিতে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রায়ান হ্যারিস। চিড় ধরেছে তার বাম পায়ের গোড়ালির হাড়ে। ফলে অস্ত্রোপচার করতে হতে পারে তার। স্ক্যান রিপোর্ট দেখে গোড়ালির হাড়ে চিড় ধরার কথা নিশ্চিত করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক ট্রেফর জেমস। এছাড়া হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি অনেক দিন ধরে। ফলে তার সম্ভাবনাময় টেস্ট-জীবন হুমকির মুখে পড়ে গেল। জেমস বলেন, "সম্ভবত তার গোড়ালিতে অস্ত্রোপচার করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে তিনি এ ব্যাপারে পরামর্শ করবেন।" তৃতীয় দিন নিজের সপ্তম ওভারে বল করার সময় চোট পান তিনি। মাঠ ছাড়েন সঙ্গে সঙ্গে। খেলায় ২৮ ওভার ৪ বল করে ৯১ রান দেন তিনি। কিন্তু কোনো উইকেট পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৫২ ঘ.