২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের ম্যাচ ফি'র ৪০ শতাংশ জরিমানা

খেলার সময় আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের ম্যাচ ফি'র ৪০ শতাংশ কেটে নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 02:41 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলার সময় আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের ম্যাচ ফি'র ৪০ শতাংশ কেটে নেয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে পন্টিং বেশ কিছুক্ষণ ধরে তর্ক করেন। এর মধ্য দিয়ে তিনি আইসিসির আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পন্টিং তার অপরাধ স্বীকার করেছেন। ফলে পূর্ণ শুনানি ছাড়াই রায় দিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। মাঠের দুই আম্পায়ার আলিম দার ও টনি হিল ছাড়াও তৃতীয় আম্পায়ার ম্যারেস ইরাসমাস পন্টিংয়ের বিরুদ্ধে আম্পায়ারের সঙ্গে তর্ক করার অভিযোগ আনেন। মাদুগালে তার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, "অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে পন্টিংয়ের আচরণ গ্রহণ যোগ্য নয়। একজন অধিনায়কের এমন আচরণ করা উচিত, যা দেখে অন্যরা শিখতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৩৪ ঘ.