গাইবান্ধা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স (অনূর্ধ্ব-১৬) রংপুর বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় লালমনিরহাট জেলাকে ৯ উইকেটে হারিয়েছে রংপুর জেলা।
গাইবান্ধায় প্রথমে ব্যাট করে লালমনিরহাট ৩১ ওভার ২ বলে ৭৯ রান করে। রান তাড়া করতে নেমে রংপুর ১৪ ওভারে ১ উইকেটে জয়ের লক্ষ্য ৮০ টপকে পৌঁছে যায় ৮৩ রানে।
রোববার কুড়িগ্রাম জেলা খেলবে লালমনিরহাটের সঙ্গে।
প্রতিযোগিতার ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শনিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/টিআর/২০৪৮ ঘ.
bdnews24