ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার বিমান ৮ উইকেটে হারিয়েছে সূর্যতরুণকে। আরেক খেলায় ঢাকা মোহামেডান ও প্রাইম ধলেশ্বরীর খেলা টাই হয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে ৪১ ওভার ৪ বলে ১৫৪ রানে গুটিয়ে যায় সূর্যতরুণ। জবাবে ২ উইকেটে জয়ের লক্ষ্য ১৫৫ রানে পৌঁছে যায় বিমান।
বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে টস জিতে সূর্যতরুণকে ব্যাট করতে পাঠায় বিমান।
সূর্যতরুণের পক্ষে সবচেয়ে বেশি ৬০ রান করেন জুনায়েদ সিদ্দিক। রাজিন সালেহ করেন ৪৫।
এছাড়া আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি।
ইলিয়াস সানি ৫ উইকেট নেন ৩৬ রানে। একটি করে উইকেট নেন শফিউল ও শরিফুল্লাহ।
রান তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বিমান।
মুশফিকুর রহিম ৭৭ রানে অপরাজিত ছিলেন। এছাড়া অভিষেক করেন ৩২।
এদিকে রাজশাহীর শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রাইম ধলেশ্বরীকে ব্যাট করতে পাঠায় ঢাকা মোহামেডান।
নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৯ রান করে ধলেশ্বরী।
দলের পক্ষে নাদিফ চৌধুরী ৭৫ বলে ৭৩, জাহিদ হোসেন ৮১ বলে ৫৬ ও নিজাম উদ্দিন ৪০ বলে ৫৬ রান করেন।
মোহামেডানের শুভাশীষ রায় ৪ উইকেট নেন ৬৩ রানে। এছাড়া এনামুল হক ৪৭ রানে নেন ২ উইকেট।
রান তাড়া করতে নেমে মোহামেডানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও মইন আলী উদ্বোধনী জুটিতে ৯৬ রান তোলেন।
তামিম ৪৯ বলে করেন ৭০। ৯৪ বলে ৫৯ রান করেন মইন। সাকিব আল হাসান ২৫ বলে করেন ৩৩।
নিজাম উদ্দিন ৪ উইকেট নেন ৫২ রানে। ৩৮ রানে ৩ উইকেট নেন রেজাউল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/টিআর/২১০১ ঘ.
bdnews24