ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার বছর ধরে সক্রিয়ভাবে কোনো ক্রিকেট খেলছেন না ব্রায়ান লারা। তারপরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড় নিলামের সর্বোচ্চ নির্ধারিত মূল্য ৪ লাখ ডলারের তালিকায় আছেন তিনি।
অবশ্য এই তালিকায় আছেন আরো ২০ ক্রিকেটার। তারা হলেন অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শন মার্শ, জেমস অ্যান্ডারসন, কেভিন পিটারসেন, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, লিউক রাইট, মাইকেল ইয়ার্ডি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, যুবরাজ সিং, ড্যানিয়েল ভেট্টোরি, ব্রেন্ডন ম্যাককালাম, রস টেলর, গ্রায়েম স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, মাহেলা জয়াবর্ধনে, তিলকরতে
bdnews24