২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের দলে টেন্ডুলকার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত। দলে রয়েছেন শচীন টেন্ডুলকারও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 10:45 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত। দলে রয়েছেন শচীন টেন্ডুলকারও। যদিও সর্বোচ্চ ২০০ রান করার পর একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। দলে ফিরেছেন লেগ-স্পিনার পিযুশ চাওলা। সর্বশেষ একদিনের খেলায় তিনি মাঠে নেমেছিলেন ২০০৮ সালে। তবে ১৬ জনের দল থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে ভালো খেলার পুরস্কার পেয়েছেন ইউসুফ পাঠান হাতে-নাতে। দলে জায়গা হয়েছে তারও। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার আগে এটাই ভারতের শেষ একদিনের সিরিজ। এ বছরের ফেব্র"য়ারিতে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০ রান করার পর একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন টেন্ডুলকার। এখন দলে ফেরায় টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগকে দেখা যাবে ইনিংসের উদ্বোধন করতে। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে এই সিরিজে ম্যাচ-প্র্যাকটিসও সেরে নেবেন তারা। দলে রয়েছেন ছয় ব্যাটসম্যান, উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি, অলরাউন্ডার ইউসুফ ও আট বোলার। এর মধ্যে পাঁচ পেসার ও স্পিনার রয়েছেন তিনজন। দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, হরভজন সিং, জহির খান, আশিষ নেহরা, প্রভিন কুমার, মুনাফ প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ইউসুফ পাঠান, পিযুশ চাওলা ও শ্রীশান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬২৩ ঘ.