২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকা দলে ডুমিনি, পার্নেল

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন জেপি ডুমিনি ও ওয়েন পার্নেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন জেপি ডুমিনি ও ওয়েন পার্নেল। এই টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর ডারবানে। প্রথম টেস্টের ১২ সদস্যের দলের সঙ্গে যোগ দেবেন তারা। সেঞ্চুরিয়ন টেস্টে এক ইনিংস ও ২৫ রানে জিতে দক্ষিণ আফ্রিকা। ডুমিনি চারদিনের ঘরোয়া খেলায় অপরাজিত দ্বি-শতক হাঁকিয়েছেন। তাই ছয় নম্বরে অ্যাশওয়েল প্রিন্সের জায়গায় ব্যাট করতে পারেন তিনি। লনওয়াবো সটসবের জায়গায় দেখা যেতে পারে পার্নেলকে। প্রথম টেস্টে খুব একটা ভালো করতে পারেননি সটসবে। ১৪৮ রান দিয়ে তিনি নিয়েছেন কেবল একটি উইকেট। দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), অ্যালভিরো পিটারসেন, হাশিম আমলা, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, অ্যাশওয়েল প্রিন্স, মার্ক বাউচার, পল হ্যারিস, ডেল স্টেইন, মর্নে মর্কেল, লনওয়াবো সটসবে, রায়ান ম্যাকলার্ন, ডেপি ডুমিনি ও ওয়েন পার্নেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/২১০৭ ঘ.