২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার প্রাথমিক দলে আট নতুন মুখ

ফেব্র"য়ারির বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে কেনিয়া। এই দলে নতুন মুখ আটটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেব্র"য়ারির বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে কেনিয়া। এই দলে নতুন মুখ আটটি। ১৫ সদস্যের চূড়ান্ত দল ১৯ জানুয়ারির মধ্যে ঘোষণা করতে হবে। দল নিয়ে খুশি কেনিয়ার কোচ এলডিন ব্যাপতিস্তে। তিনি বলেন, " দলের নামগুলি দেখে আমি সত্যিই খুব খুশি। গত এক বছরে অভিজ্ঞ ও নতুনদের মধ্যে যারা ভালো করেছে তাদেরই দলে রাখা হয়েছে। আর নিজেকে প্রমাণ করার জন্য তাদের হাতে আরো একমাস সময় আছে। একবছর আগে ৩০ জনের একটি দল ঘোষণা করাই আমাদের জন্য কঠিন ছিল। এটা সত্যিই আনন্দের যে গত এক বছরে আমাদের 'এ' দল ও অনুর্ধ-১৯ দল থেকে অনেক নতুন খেলোয়াড় উঠে এসেছে।" প্রাথমিক দল: রাঘব আগা, ডানকান অ্যালেন, রুনিশগুধাকা, জিমি কামানদে, ইরফান করিম, কারান কাউল, পিটার কিটুকু, আলফ্রেড লুসিনো, তামনে মিশ্রা, জেমস এনগোচে, অ্যালেক্স বান্দা, ডেভিড বুয়ে, কলিন্স বুয়ে, নেহেমিহ ওধিয়াম্ব, নেলসন ওধিয়াম্ব, থমাস ওডোও, লুকাস লুউচ, পিটার অনগন্দো, জোসেফ অনয়াংগো, লামেকঅনয়াংগো, এলিজাহ ওতিনো, মরিস ইউমা, কেন উইনো, রাকেপ প্যাটেল, ভিনিতশিকোতরা, স্টিভ টিকোলো, হিরেনভারাইয়া, সেরেন ওয়াটাস, ডোমিনিচ উইসোংগা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১১ ঘ.