ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে জায়গা পেয়েছেন পেসার ব্রেট লি ও ব্রাড হজ।
দলের একমাত্র নতুন মুখ জেমস প্যাট্টিনসন। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেটের কোনো সংস্করণেই এখনো মাঠে নামেননি তিনি।
১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে ২০১১ সালের ১৯ জানুয়ারির মধ্যে।
বিশ্বকাপ হবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়। শুরু হবে ১৯ ফেব্র"য়ারি, ২০১১।
প্রাথমিক দলঃ রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, ডোগ বোলিঞ্জার, ড্যান ক্রিস্টিয়ান, জাভিয়ের ডোহার্টি, কালাম ফার্গুনসন, ব্রাড হাডিন, রায়ান হ্যারিস, জন হ্যাস্টিংস, নাথান হরিজ, ব্রাড হজ, জেমস হোপস, ডেভিড হাসি, মাইকেল হাসি, মিচেল জনসন, ব্রেট লি, শন মার্শ, অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ক্লিন্ট ম্যাককে, স্টিভ ওকেফে, টিম পেইন, জেমস প্যাট্টিনসন, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, শন টেইট, অ্যাডাম ভোগেজ, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও ক্যামেরুন হোয়াইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৮১৩ ঘ.
bdnews24