২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট বৃহস্পতিবার

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার। খেলা হবে পার্থে। পাঁচ ম্যাচের এ সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার। খেলা হবে পার্থে। পাঁচ ম্যাচের এ সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে আছে। এই টেস্টে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দু'দলেই কিছু পরিবর্তন দেখা যাবে। পাকস্থলিতে সমস্যার কারণে এই খেলায় দেখা যাবে না ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রডকে। তার জায়গায় মাঠে দেখা যেতে পারে ক্রিস ট্রেমলেট বা টিম ব্রেসনানকে। এদিকে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন প্রথম দুই খেলার উদ্বোধনী ব্যাটসম্যান সায়মন ক্যাটিচ। আগের দুই টেস্টে সব মিলিয়ে মাত্র ৯৭ রান করেন ক্যাটিচ। আর দলে ডাক পেয়েছেন স্টিভেন স্মিথ, ফিলিপ হগ ও মাইকেল বিয়ার। প্রথম টেস্টে কোনো উইকেট না পাওয়া মিচেল জনসন দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছিলেন। তবে পার্থ টেস্টে তাকে আবার দলে নেওয়া হয়েছে। পার্থে এ পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচ খেলে ২১টি উইকেট পেয়েছেন জনসন। ব্রিসবেনে প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া পিটার সিডলও এই ম্যাচে অনিশ্চিত। পার্থের ওয়াকায় পরিসংখ্যানের দিক দিয়ে অস্ট্রেলিয়াই এগিয়ে আছে। এ পর্যন্ত এই মাঠে তারা ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে ২১টিতে জয় ও ৯টিতে পরাজয়। বাকি খেলাগুলি অমীমাংসিত ছিল। এই মাঠে সর্বোচ্চ রান সংগ্রহকারী অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং (৯৩৩)। সেই তুলনায় ইংল্যান্ড অনেকটাই পিছিয়ে। ১১ খেলায় মাত্র একটি জয় পেয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/পিডি/২০১৪ ঘ.