চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় চট্টগ্রামে মাইক্রোম্যাক্স সিরিজের চতুর্থ একদিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বেলা পৌনে ১ টায় আম্পায়াররা এই ঘোষণা দেন। এর আগে সাড়ে ১২ টায় মাঠ পরিদর্শন করেন তারা। তখনো মাঠ খেলার উপযোগী ছিল না।
জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সকাল ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ১০টাতেও চট্টগ্রামে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দু'টি খেলায় জিতে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথমটিতে জিতেছে জিম্বাবুয়ে।
পঞ্চম ও শেষ খেলাটি হবে ১২ ডিসেম্বর এই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/টিআর/১২৫৮ ঘ.
bdnews24