২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেতার ব্যাপারে কোনো সন্দেহ ছিল না ইউসুফের

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ একদিনের খেলায় দলকে জয় উপহার দেয়ার পর ভারতের ব্যাটসম্যান ইউসুফ পাঠান বললেন, খেলায় জেতার ব্যাপারে তার মধ্যে কোনো সন্দেহ ছিল না। এছাড়া ম্যাচ-জেতানো শতকটি শুধু তার ক্রিকেট-জীবন নয়, পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে বলেও মনে করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ একদিনের খেলায় দলকে জয় উপহার দেয়ার পর ভারতের ব্যাটসম্যান ইউসুফ পাঠান বললেন, খেলায় জেতার ব্যাপারে তার মধ্যে কোনো সন্দেহ ছিল না। এছাড়া ম্যাচ-জেতানো শতকটি শুধু তার ক্রিকেট-জীবন নয়, পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে বলেও মনে করছেন তিনি। ইউসুফ যখন ব্যাট হাতে মাঠে নামেন, তখন ভারতের রান ছিল ৪ উইকেটে ১০৮। হাতে ছিল ৩০ ওভার ৩ বল। এ প্রসঙ্গে তিনি বলেন, "তখন হাতে ছিল অনেক ওভার। তাই দীর্ঘ সময় ধরে ব্যাট করার একটা সুযোগ ছিল। রোহিত শর্মা ও সৌরভ তিওয়ারিকে নিয়ে রানের চাকা সব সময় সচল রেখেছি। রান তোলার হারও ছিল ভালো। খেলার সময় আমার কখনো মনে হয়নি যে আমরা হারতে বসেছি।" দলীয় ১৮৮ রানের মাথায় ৪৪ রান করে সাজঘরের পথ ধরেন শর্মা। এর পরপরই বৃষ্টি নামে। ফলে খেলা বন্ধ থাকে এক ঘন্টার মতো। খেলা যখন আবার শুরু হয়, তখন ভারতের দরকার ছিল ১৪ ওভারে ১১৩ রান। ইউসুফ বলেন, "বৃষ্টির সময় গৌতম গম্ভির আমাকে পাওয়ার প্লেকে কাজে লাগাতে বলেন। উইকেট ছুঁড়ে না দেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যদি শেষ পর্যন্ত খেলে যেতে পারি, তাহলে আমিই দলকে জেতাতে পারবো।" গম্ভিরের কথাকে সঠিক প্রমাণ করতে পেরে তিনি খুশি হয়েছেন বলে জানান ইউসুফ। মাত্র ৯৬ বলে অপরাজিত ১২৩ রান করলেও প্রথমদিকে ইউসুফ অতটা মারমুখী ছিলেন না, যতোটা ছিলেন শেষের দিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, "মেরে খেলার আগে উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য আমি কিছুটা সময় নেই বটে, কিন্তু মারার মতো বল পেলে মারতে আমি ছাড়িনি। ইউসুফ তার একদিনের ক্রিকেট-জীবনের প্রথম শতকটি উৎসর্গ করেন পরিবারের সদস্য, বিশেষ করে ভাই অল-রাউন্ডার ইরফান পাঠানের নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৪২ ঘ.