২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান, আমির ও আসিফের ভাগ্য নির্ধারণ জানুয়ারিতে

স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটারের বিপক্ষে তথ্য প্রমাণ সংগ্রহ করতে পেরেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হারুন লরগাত এমনটাই বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটারের বিপক্ষে তথ্য প্রমাণ সংগ্রহ করতে পেরেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হারুন লরগাত এমনটাই বলেছেন। নিরপেক্ষ ট্রাইবুনালের মাধ্যমে আগামী ৬ থেকে ১১ জানুয়ারির মধ্যে তাদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। পাকিস্তানের এই তিন খেলোয়াড় হচ্ছেন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। লরগাত বলেন, "অভিযোগ গঠনের জন্য যেসব প্রমাণ দরকার তার সবই আমাদের হাতে আছে। প্রমাণ সংগ্রহের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি।" তথ্য-প্রমাণ নিরপেক্ষভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানান তিনি। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করেছিলেন আসিফ ও আমির। আর এসব কান্ডের নাটের গুরু ছিলেন সেই খেলায় পাকিস্তান দলের অধিনায়ক সালমান বাট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এনআই/২১২৩ ঘ.