২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিবসের চুক্তি বাতিল

হার্শেল গিবসের সঙ্গে চুক্তি বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 02:54 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হার্শেল গিবসের সঙ্গে চুক্তি বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)। সিএসএ'র সঙ্গে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত এক বছরের চুক্তি ছিল তার। নভেম্বরের প্রথম দিকে গিবসের আত্মজীবনীমূলক বই 'টু দ্য পয়েন্ট' প্রকাশিত হলে সারা দুনিয়ায় হৈ চৈ পড়ে যায়। এতে বেশ সমালোচিতও হন তিনি। বইয়ে দলের খেলোয়াড়দের গাঁজা টানা, গ্র"প সেক্সে লিপ্ত হওয়া ও দলাদলির বিস্তারিত বর্ণনা দেন তিনি। অধিনায়ক গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, মার্ক বাউচার ও এবি ডি ভিলিয়ার্স দলাদলিতে লিপ্ত রয়েছেন বলে বইটিতে অভিযোগ করেন তিনি। ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় রজার তেলেমাকাস, আন্দ্রে নেল, জাস্টিন কেম্প ও পল অ্যাডামসের গাঁজা টানার ঘটনার বর্ণনাও আছে তার বইয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০৫৩ ঘ.