ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের পিছু ছাড়ছে না বৃষ্টি। তৃতীয়দিন শুক্রবার খেলা হয়নি এক বলও।
পালেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠ ভেজা থাকায় সকালে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। কিছুক্ষণ পর বৃষ্টি নামে। মধ্যাহ্ন-বিরতির পরও থামেনি সেই বৃষ্টি। ফলে আম্পায়ররা ইতি টানেন দিনের খেলার।
সিরিজের প্রথম দু'টি টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০১ ঘ.
bdnews24