২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম খেলায় হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 01:42 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম খেলায় হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের খেলাটি শুরু হবে সকাল নয়টায়। প্রথম খেলায় ৪১ রানে ৪ উইকেট নেয়া স্পিনার আব্দুর রাজ্জাক মনে করেন এবার দল ঘুরে দাঁড়াবেই। তিনি বলেন, "প্রথম ওয়ানডেতে আমরা ছোট ছোট কিছু ভুল করেছি। যা শেষ পর্যন্ত আমাদের জিততে দেয়নি। কিন্তু আশা করছি শুক্রবার ঠিকই আমরা ঘুরে দাঁড়াবো।" জিততে হলে আগের ভুল থেকে শিক্ষা নিতে হবে বলে মনে করেন রাজ্জাক। তার কথা, "চার রানআউটই আসলে ম্যাচ থেকে ছিটকে ফেলেছিল। এবার ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।" অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের খেলায় জিতে জিম্বাবুয়ের ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেন, "প্রথম ম্যাচ যেখানে শেষ করেছি, সেখান থেকেই শুক্রবার শুরু করতে চাই। আশা করছি এবারও পরিকল্পনা মতো খেলতে পারবো।" দলের কোচ অ্যালান বুচার বলেন, "সিরিজের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। সেই খেলায় জেতার পর আত্মবিশ্বাস বেড়ে গেছে আমাদের। এখন ধারাবাহিকতা ধরে রাখতে চাই।" তবে দুই দেশের খেলার সা