২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট কাটিয়ে ফিরলেন জহির

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ তিনটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য ভারতীয় দলে ফিরেছেন জহির খান। কুচকির ব্যথার জন্য কিউইদের বিপক্ষে তৃতীয় টেস্ট ও প্রথম দু'টি একদিনের ম্যাচ খেলতে পারেননি এই ফাস্ট বোলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 01:37 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ তিনটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য ভারতীয় দলে ফিরেছেন জহির খান। কুচকির ব্যথার জন্য কিউইদের বিপক্ষে তৃতীয় টেস্ট ও প্রথম দু'টি একদিনের ম্যাচ খেলতে পারেননি এই ফাস্ট বোলার। নির্বাচকরা বিশ্রাম দিয়েছেন ব্যাটসম্যান সুরেশ রায়না এবং পেস বোলার শ্রীশান্থকে। এর আগে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাটসম্যানদের বিশ্রাম দেয়ার প্রস্তাব করেছিলেন। কেননা, ১৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে শুরু হচ্ছে টেস্ট সিরিজের লড়াই। গত অগাস্টে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের পর জাতীয় দল থেকে বাদ পড়া রোহিত শর্মা আবারো ফিরেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও পঞ্চম একদিনের দলে আছেন এই ব্যাটসম্যান। শনিবার ভাদোদরায় সিরিজের তৃতীয় একদিনের খেলায় মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। পরের দু'টি খেলা ৭ ও ১০ ডিসেম্বর। তৃতীয় একদিনের ম্যাচে দল: গৌতম গম্ভীর (অধিনায়ক), মুরালি বিজয়, বিরাট কোহলি, যুবরাজ সিং, সৌরভ তিওয়ারি, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, জহির খান, আশিষ নেহরা, প্রবীন কুমার, মুনাফ প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও বিনয় কুমার। চতুর্থ ও পঞ্চম একদিনের ম্যাচে দল: গৌতম গম্ভীর (অধিনায়ক), মুরালি বিজয়, বিরাট কোহলি, যুবরাজ সিং, সৌরভ তিওয়ারি, ইউসুফ পাঠান, পার্থিব প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহরা, মুনাফ প্যাটেল, জহির খান, প্রবীন কুমার, রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৯৩২ ঘ.