২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পনা সফল হয়েছে: চিগুম্বুরা

বাংলাদেশকে হারানো পর উচ্ছ্বসিত জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেন, খেলা নিয়ে তারা যে পরিকল্পনা করেছিলেন তা সফল হয়েছে। এখন ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখাই তাদের লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশকে হারানো পর উচ্ছ্বসিত জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেন, খেলা নিয়ে তারা যে পরিকল্পনা করেছিলেন তা সফল হয়েছে। এখন ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখাই তাদের লক্ষ্য। বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০৯ রান করলেও জেতার ব্যাপারে চিগুম্বুরা ছিলেন আত্মবিশ্বাসী। তিনি বলেন, "আসলে আমরা জানতাম মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এই উইকেটে ২০৯ রান কম নয়। বোলাররা ভালো বল করে বুঝিয়ে দিয়েছেন এখানে আমরা হারতে আসিনি।" ১-০ ব্যবধানে এগিয়ে গেলেও পাঁচ ম্যাচের সিরিজ জয়ের চিন্তা এখনই করছেন না চিগুম্বুরা। তার কথা, "আমরা সিরিজ নিয়ে ভাবছি না। প্রতিটি খেলা নিয়ে আলাদা করে চিন্তা-ভাবনা করছি। আমারা এখন কেবল পরের খেলা নিয়ে ভাবছি।" উচ্ছ্বসিত এমপফুও। জিম্বাবুয়ের জয়ের পথটা তৈরি করে দিয়েছেন এই পেসার। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এমপফু তার সাফল্যের রহস্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, "আসলে আমার বোলিংয়ে বৈচিত্র্য ছিল। লাইন লেংথ ঠিক রেখে বল করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/২১৫৬ ঘ.