ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইক্রোম্যাক্স একদিনের সিরিজের প্রথম খেলায় বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে ২৫ ওভারে ৪ উইকেটে ৯৪ রান করেছে সফরকারী জিম্বাবুয়ে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ও চামু চিবাবা শুরুটা ভালো করেন। অবিচ্ছিন্ন থেকেই দলীয় অর্ধশতক পূরণ করেন তারা। তবে তৃতীয় বোলার হিসেবে বল করতে নেমে জিম্বাবুয়েকে আঘাত হানেন আব্দুর রাজ্জাক। নিজের দ্বিতীয় ওভারে চিবাবাকে (২৪) বোল্ড করেন তিনি।
দলীয় ৫৮ রানে টেইলরের (২৭) উইকেট ভেঙ্গে দেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। বোলার সেই রাজ্জাক। এরপর নিজের চতুর্থ ওভারে ৭ রান করা এলটন চিগুম্বুরার উইকেট উপড়ে ফেলেন রাজ্জাক।
সোহরাওয়ার্দি শুভকে উড়িয়ে মারতে গিয়ে জুনায়েদ সিদ্দিকীর হাতে ধরা পড়েন টাটেন্ডা টাইবু (১৪)।
রেগিস চাকাবা ১৪ রানে ব্যাট করছেন।
সিরিজে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে তারা।
দুই দেশের খেলার সা
bdnews24