২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের দলেরও অধিনায়ক সামি

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের একদিনের দলেরও নেতৃত্ব দেবেন ডারেন সামি। তবে ১৫ সদস্যের দলে সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 01:34 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের একদিনের দলেরও নেতৃত্ব দেবেন ডারেন সামি। তবে ১৫ সদস্যের দলে সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন কার্ক এডোয়ার্ড। শ্রীলঙ্কা সফররত টেস্ট দল থেকে বাদ পড়েছেন ব্রেন্ডন ন্যাশ, ডেভন টমাস, নেলসন প্যাসক্যাল ও শেন শিলিংফোর্ড। তাদের জায়গায় দেখা যাবে কিয়েরন পোলার্ড, নিকিতা মিলার, রবি রামপল ও এডোয়ার্ডকে। আন্দ্রে রাসেল এখনো একদিনের কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও দলে নেয়া হয়েছে তাকে। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে অভিষেক হয়েছে তার। পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর হাম্বানটোটায়। দল: ডারেন সামি (অধিনায়ক), অ্যাড্রিয়ান বারাথ, কার্লটন বফ (উইকেটরক্ষক), সুলেইমান বেন, ডারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, শিবনারায়ন চন্দরপল, কার্ক এডোয়ার্ড, ক্রিস গেইল, নিকিতা মিলার, কিয়েরন পোলার্ড, রবি রামপল, কেমার রোচ, আন্দ্রে রাসেল ও ডেভন স্মিথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১৯ ঘ.