২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের হার

একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরে গেছে জিম্বাবুয়ে। বিসিবি একাদশের কাছে ২৯ রানে হার মানে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 12:53 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরে গেছে জিম্বাবুয়ে। বিসিবি একাদশের কাছে ২৯ রানে হার মানে তারা। বিকেএসপি মাঠে সোমবার টস জিতে ব্যাট করে শাহরিয়ার নাফীসের দল বিসিবি একাদশ ৫০ ওভারে ৯ উইকেটে করে ২২৩ রান। জয়ের লক্ষ্য ২২৪ রান তাড়া করতে নেমে ১৯৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তখনো বাকি ছিল ২৩ বল। বিসিবি একাদশের পক্ষে সব চেয়ে বেশি ৪৯ রান করেন সগির হোসেন। এছাড়া আসিফ আহমেদের ব্যাট থেকে আসে ৪৬ রান। কিয়াগান মেথ নেন ৪টি উইকেট। আর ৩ উইকেট নেন ক্রিস্টোফার এমপফু। সফরকারী দলের ব্যাটসম্যান তাতেন্দা তাইবু করেন সর্বোচ্চ ৩২ রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি। নূর হোসেন ৪০ রানে নেন৩ উইকেট। এছাড়া ২ উইকেট নেন আসিফ আহমেদ। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে ১ ডিসেম্বর মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৪৩ ঘ.