ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ একদিনের সিরিজের প্রথম খেলা রোববার। বাংলাদেশ সময় সকাল ৯ টায় খেলা শুরু হবে।
ফেব্র"য়ারির বিশ্বকাপের আগে ভারতীয় উপমহাদেশে দু'দলের এটাই শেষ একদিনের সিরিজ।
এই সিরিজের জন্য ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নিয়মিত খেলোয়াড়দের বেশ কয়েকজনকে বিশ্রামে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর। এছাড়া দলে ফিরেছেন ইউসুফ পাঠান ও আশিষ নেহেরা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি পাঠান। এছাড়া শর্ট-পিচ বলে তার দুর্বলতার কথা সকলেরই জানা। তাই বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে এ সিরিজে ভালো খেলতে হবে তাকে।
এছাড়া তরুণ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জন্যও এই সিরিজ গুরুত্বপূর্ণ।
অন্যদিকে অভিজ্ঞ দল নিয়েই মাঠে নামছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন স্কট স্টাইরিস, ড্যারেল টাফি ও কাইলি মিলস।
ভারত সফরের আগে বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচ একদিনের সিরিজে ৪-০ তে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। তাই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নামার আগে তাদের আত্মবিশ্বাস ছিল তলানীতে। টেস্ট সিরিজে ১-০ তে হারলেও ভালো লড়াই করেছে নিউজিল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/২০৩০ ঘ.
bdnews24