ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় নৃ-বিজ্ঞান বিভাগকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৫ রান তোলে নৃ-বিজ্ঞান বিভাগ।
জবাবে ২ উইকেট হারিয়ে ১৬ ওভারে জয়ের লক্ষ্য ১১৬ রানে পৌঁছে যায় ইতিহাস বিভাগ।
খেলায় জাতীয় দলের উইকেটরক্ষক জাবির ইতিহাস বিভাগের ছাত্র মুশফিকুর রহিম ৩৮ বলে খেলেন হার না মানা ৫৩ রানের ইনিংস। ম্যান অব দ্যা ম্যাচও হন তিনি।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভিসি অধ্যাপক ড. ফরহাদ হোসেন (প্রশাসন) ও অধ্যাপক ড. মনিরুজ্জামান (শিক্ষা)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/এটি/১৯২০ ঘ.
bdnews24