ঢাকা, ২৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির কারণে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চতুর্থ দিনে একটি বলও মাঠে গড়ায়নি।
তবে কলম্বোতে দ্বিতীয় টেস্টে বিপদে আছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৬৫ রান করেছে।
ডোয়াইন ব্রাভো ১ এবং কার্লটন বা ৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন। আলোর অভাবে অবশ্য তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যায়।
এর আগে শ্রীলঙ্কা এদিন ৯ উইকেটে ৩৮৭ রান করে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। অধিনায়ক কুমার সাঙ্গাকারা ১৫০ রান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৭২৩ ঘ.
bdnews24