২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের লক্ষ্য ১১৯

গুয়াংজু এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ফাইনালে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১১৯ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 07:20 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ফাইনালে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১১৯ রান। শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১১৮ রান। আফগানদের হারাতে পারলে ইতিহাস গড়বে বাংলাদেশ। এর আগে এশিয়ান গেমসে কখনোই সোনার পদক জিততে পারেনি তারা। বৃহস্পতিবার সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে জিতে বাংলাদেশ। দিনের আরেক সেমিতে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ২২ রানে জিতেছে আফগানিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৩১৫ ঘ.